ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা করেছে লিগাসি ফুটওয়্যার

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু- লিগাসি ফুটওয়্যার লিমিটেড গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭.৩৭ টাকা।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৭.০২ টাকা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০.৪৩ টাকা।

কোম্পানিটি ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২৬ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ