ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ৬:১২ অপরাহ্ন

ভালবাসায় পূর্ণ, বিয়ের পর ভাইরাল কাজল আগরওয়ালের নতুন ছবি

গেলো ৩০ অক্টোবর ভারতীয় সময় সন্ধ্যা ৮টার দিকে মুম্বাইয়ের চার্চগেট-সংলগ্ন একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। গোলাপি মণ্ডপে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এ বলিউড মাতানো তেলেগু সিনেমার এ নায়িকা।

পাত্র ব্যবসায়ী গৌতম কিচলু। বিয়েতে কাজল পরেছিলেন লাল লেহেঙ্গা আর গৌতম কিচলু পরেছিলেন গোলাপি পাঞ্জাবি। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও পাত্র-পাত্রীর বন্ধুরাও। এরইমধ্যে বিয়ের ছবি ভাইরাল হয়েছে।

করওয়া চৌথের পর এবার ফের স্বামী গৌতম কিচলুর সঙ্গে প্রকাশ্যে এল কাজলের ছবি। যেখানে হালকা গোলাপী রঙের সালওয়ারে দেখা যায় কাজলকে।

স্বামী গৌতম কিচলুর কাধে মাথা রেখে ভালবাসায় পূর্ণ ছবি দেখা যায় কাজলের। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই ছবি শেয়ার করেন অভিনেত্রী নিজেই।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ