ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত, একলাইনে চলছে ট্রেন

রাজধানীর তেজগাঁওয়ে মাছের আড়তের সামনে ঢাকা অভিমুখী আন্তঃনগর ‘যমুনা এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে এক লাইন দিয়ে চলাচল করছে ট্রেন। ঢাকা রেলওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, জামালপুর থেকে ঢাকাগামী ট্রেনটি সকাল ৮টার দিকে লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। এখন একটি লাইন দিয়ে ট্রেন চলছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ