ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতী উপজেলার পৌলী পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে গাড়ির ধীর গতি

অতিরিক্ত যানবাহনের চাপ এবং কয়েকটি গাড়ি বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতী উপজেলার পৌলী পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে থেমে থেমে জটলার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ভোর থেকে এ জটলার সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ।
দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনও বেড়েছে। এছাড়া খোলা ট্রাক, বাস ও পিকআপ করে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছে অনেককেই । তবে একেবারে যানজটে পড়ে কয়েক ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ পোহাতে হচ্ছে না ঘরমুখো মানুষদের।

বঙ্গবন্ধু সেতু টোৱপ্লাজা সূত্র জানায়, রোববার রাত ১২ টা থেকে সোমবার রাত ১২ টা পর্যন্ত ৪৩ হাজার ৪২৭ টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে।

এদিকে পুলিশ জানায়, ভোরে মহাসড়কের বিভিন্ন স্থানে কয়েকটি যানবাহন বিকল হওয়া এবং অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় জটলার সৃষ্টি হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ