ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন

আটলাস বাংলাদেশের ডিভিডেন্ড ঘোষণা ও প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আটলাস বাংলাদেশ লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩১ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

প্রথম প্রান্তিকে (১জুলাই-৩০ সেপ্টেম্বর ২০২০) পর্যন্ত কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ৫২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান ছিল ৩৮ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩১ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪৭ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ