ঢাকা, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন

মার্চে রপ্তানি আয় এসেছে ৫১০ কোটি ২০ লাখ ডলার

সদ্য শেষ হওয়া মার্চ মাসে বাংলাদেশের রপ্তানি আয় এসেছে ৫১০ কোটি ২০ লাখ ডলার। আগের বছরের একই মাসের চেয়ে যা বেড়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ।

মঙ্গলবার (২ এপ্রিল) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তবে, মার্চের রপ্তানি ১০ শতাংশ বাড়লেও মাসিক লক্ষ্যমাত্রা ৫ দশমিক ১৪ বিলিয়ন ডলারের চেয়ে শূন্য দশমিক ৮৮ শতাংশ কম।

এছাড়া চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ৪৩ দশমিক ৫৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩৯ শতাংশ বেশি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ