ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ৬:১৭ পূর্বাহ্ন

গুলশানে বহুতল ভবনে আগুন

রাজধানীর গুলশান ১ নম্বরে সিয়েলো রেস্টুরেন্টের ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

আজ শনিবার (২৩ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

রাজধানীতে তীব্র যানজট, দুর্ভোগে নগরবাসী
রাফি আল ফারুক বলেন, গুলশান ১ নম্বরে ডব্লিউ আর টাওয়ারের ১৮তলা ভবনের ৯তলায় আগুন লেগেছে। বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে দেরি হচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ