ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৯:২৯ অপরাহ্ন

সেন্ট্রাল ফার্মার নো ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা দেয়নি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ২৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৬০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ