ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ দিকে এ দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের দু’পাড়ে যানবাহন আটকা পড়ায় দেখা দিয়েছে যানজট।

মুকসুদপুর থানার পরিদর্শক তদন্ত শিতল চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কে ছাগলছিড়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মাইক্রোবাস যাত্রীর মৃত্যু হয়।

নিহতদের লাশ উদ্ধার কাজ চলছে। পরে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ