ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৫:০০ অপরাহ্ন

অশ্লীলতার অভিযোগে ভারতে বন্ধ হলো ১৮ ওটিটি প্ল্যাটফর্ম

আজকাল ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা, ওয়েব সিরিজ দেখার চল বেড়েছে। আর সেই সময়ই ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (আইএন্ডবি) আইটি আইন লঙ্ঘনের জন্য ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম, ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ্লিকেশন এবং ৫৭টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বন্ধ করা হয়েছে ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম।

কিন্তু কারণটা কী? হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়? আসলে, যে সব অ্যাপগুলিকে সরিয়ে ফেলা হয়েছে সেই সব প্ল্যাটফর্মে অশ্লীল ভিডিও দেখানো হত। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরকে তাদের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে এই অ্যাপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। অর্থাৎ যে সব অ্যাপগুলিকে সরানো হয়েছে, তা আর আপনি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাবেন না।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এর আগে কিছু ওটিটি প্ল্যাটফর্মকে সতর্কতা দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও সেই সব অ্যাপে অশ্লীল ভিডিও দেখানো হত। আর কিছু অ্যাপে ওই ধরনের ভিডিও দেখানো বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু তারপরেও এমন ১৮টি অ্যাপকে খুঁজে পাওয়া গিয়েছে। এই ধরনের বিষয়বস্তু ভারতীয় আইটি আইন ২০০০ লঙ্ঘন করে, যার নির্দিষ্ট ধারা রয়েছে।

১৮টি নিষিদ্ধ ওটিটি অ্যাপের তালিকা দেখুন…

Dreams Films

Voovi

Yessma

Uncut Adda

Tri Flicks

X Prime

Neon X VIP

Besharams

Hunters

Rabbit

Xtramood

Nuefliks

MoodX

Mojflix

Hot Shots VIP

Fugi

Chikooflix

Prime Play

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ