ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ২:৪৭ অপরাহ্ন

রাতে ট্রাম্পের ‘আত্মবিশ্বাসী’ ভাষণ

শুরুতে বলেছিলেন নির্বাচনের রাতে ভাষণ দেবেন না। কিন্তু সময় বাড়তেই ট্রাম্প সিদ্ধান্ত বদল করেছেন। এবিসি নিউজ জানিয়েছে, গভীর রাতে তিনি ভাষণ দেবেন।

ট্রাম্পের দুই নির্বাচনী কর্মী রয়টার্সকে বলেছেন, ‘‘ফ্লোরিডার জয়ের পর ট্রাম্প ভাষণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলাফল নিয়ে তিনি যে ‘আত্মবিশ্বাসী’ রাতের ভাষণে সেটাই বলবেন। ’’

এখন পর্যন্ত যে ফলাফল পাওয়া গেছে তাতে অবশ্য বাইডেন কিছুটা এগিয়ে রয়েছেন। পঞ্চাশটি অঙ্গরাজ্যের ৩৩টির ফলাফলে দেখা গেছে ৩২৫টি ইলেকটোরালের মধ্যে ২০৯টি গেছে বাইডেনের ঘরে, ১১৬টি পেয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হতে হলে ২৭০টি ইলেকটোরাল সমর্থন দরকার।

ট্রাম্পের সহকারী কেলিয়ান কনওয়ে এবিসি নিউজকে বলেছেন, ‘রাতেই আপনারা প্রেসিডেন্টের কথা শুনতে পাবেন।’

‘প্রেসিডেন্ট হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে কথা বলবেন বলে পরিকল্পনা করা হয়েছে।’

ট্রাম্প ২০১৬ সালেও নির্বাচনের রাতে কথা বলেছিলেন। সেবার রাত ৩টায় তিনি ভাষণ দেন। এবার কখন দেবেন, সেটি এখনো নিশ্চিত করেননি।

ট্রাম্প কথা বলার সিদ্ধান্ত নিলেও বাইডেন চুপচাপ থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আগেই বলেছেন, ‘কথা বলার মতো কিছু ঘটলে তবেই বলবো। যদি না ঘটে, তাহলে পরের দিন পর্যন্ত ভোট থাকবো।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ