ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৯:৩১ অপরাহ্ন

সোনালী আঁশের পর্ষদ সভা ১০ নভেম্বর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ১০ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই সভায় কোম্পানির ৩০ জুন,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।

২০১৯ সালে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ