ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৯:২৭ অপরাহ্ন

নিরীক্ষা ছাড়াই অন্তর্র্বর্তী লভ্যাংশ ঘোষণার সুযোগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট প্রান্তিকের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা না করেই অন্তর্র্বর্তী লভ্যাংশ ঘোষণার সুযোগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিনিয়োগকারী ও কোম্পানির আবেদন পর্যালোচনা করে অন্তর্র্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে প্রান্তিক আর্থিক হিসাব নিরীক্ষার বাধ্যবাধকতা শিথিল করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, অন্যান্য সিকিউরিটিজ আইন পরিপালন করে ও সংশ্লিষ্ট প্রান্তিকের আর্থিক হিসাব বিবরণীতে যথাযথ ক্ষতি (যদি থাকে) অথবা অনারোপিত ব্যয় অথবা প্রভিশন সংরক্ষণপূর্বক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিসমূহের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুঞ্জীভূত অর্জিত মুনাফা থাকলে তা হতে অন্তর্র্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা ও বিতরণ করতে পারবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রান্তিক আর্থিক হিসাব বিবরণী নিরীক্ষার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। এটা অনতিবিলম্বে কার্যকর হবে বলে জানান তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ