ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

ক্রোম ডেস্কটপে যুক্ত হচ্ছে নতুন মিডিয়া প্লেয়ার

ক্রোম ব্রাউজারের ব্যবহারিক অভিজ্ঞতার উন্নয়নে ম্যাটারিয়াল ইউ ডিজাইনের পরিধি বাড়াচ্ছে গুগল। এর অংশ হিসেবে ডেস্কটপ ভার্সনের জন্য এবার অ্যান্ড্রয়েডের মিডিয়া প্লেয়ার চালু করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজচায়না।

গুগলের পিক্সেল ডিভাইসে অনুরূপ মিডিয়া প্লেয়ার রয়েছে। আপডেট চালুর পর ব্যবহারকারীরা ওয়েব ব্রাউজারে একই মিডিয়া প্লেয়ার দেখতে পাবে। এছাড়া প্লেব্যাকসহ ইন্টারফেসে থাকা অন্য বাটনের ডিজাইনেও পরিবর্তন এনেছে গুগল।

ক্রোম ১২৩ আপডেটের তথ্যানুয়ায়ী, ব্যবহারকারীরা শিগগিরই শুধু লিংকের পরিবর্তে পুরো ট্যাব গ্রুপই শেয়ার করত পারবে। ব্রাউজারের অভ্যন্তরীণ নিউজ ফ্ল্যাগ সূত্রে নতুন ফিচারের বিষয়ে জানা গেছে। এ উন্নয়নের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও ডেস্কটপে ফিচারটি ব্যবহারের সুবিধা নিশ্চিতে কাজ করছে গুগল। অন্যদিকে যেকোনো ওয়েবসাইট থেকে নোটিফিকেশন পাওয়া বন্ধের জন্য আলাদা আরো একটি ফিচারের উন্নয়নে কাজ করছে গুগল।

সাধারণত কোনো ওয়েবসাইট ভিজিটের সময় ভুলবশত নোটিফিকেশন চালু হয়ে যায়। পরবর্তী সময়ে সেটি জানার পর আপডেট বন্ধের চেষ্টাও করা হয়। এ সমস্যার সমাধান হিসেবেই নোটিফিকেশন বন্ধের এ ফিচার চালু করা হচ্ছে।

বর্তমানে নতুন আপডেটগুলো ১২৩ ভার্সনের বেটা সংস্করণে রয়েছে। শিগগিরই তা স্ট্যাবল ভার্সনে চালু করা হবে বলে সূত্রে জানা গেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ