ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

ফোল্ডেবল ডিভাইসের বাজার ছাড়ছে না অপো

চীনের বেশকিছু কোম্পানি এ বছর ফোল্ডেবল ডিভাইস বাজারজাত করবে না বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এসব কোম্পানির মধ্যে অপো থাকতে পারে বলেও গুঞ্জন উঠেছিল। সম্প্রতি কোম্পানির এক মুখপাত্র জানান, অপো স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে ফোল্ডেবল বাজারজাত অব্যাহত রাখবে। খবর গিজমোচায়না।

আগের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, নষ্ট হওয়া ডিভাইস মেরামতে ব্যয় বেশি হওয়ার কারণে হয়তো অপো বিক্রি বন্ধ করতে

পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এ গুজব নাকচ করা হয়।

অপো মুখপাত্রের তথ্যানুযায়ী, ফোল্ডেবল স্মার্টফোনের প্রযুক্তিগত উন্নয়নে কোম্পানির প্রচেষ্টা অব্যাহত থাকবে। অন্যদিকে গত বছর প্রথম ফোল্ডেবল ডিভাইস ওপেন উন্মোচন করে ওয়ানপ্লাস। সে সময় যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ভারতের বাজারে স্মার্টফোনটি আনা হয়। চীনসহ অন্য বাজারে ডিভাইসটিকে রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে অপো ফাইন্ড এনথ্রি নামে আনা হয়। গত বছর অপো ফাইন্ড এনথ্রি ফ্লিপও উন্মোচন করে।

বিশ্লেষকরা মনে করছেন, শিগগিরই হয়তো অপোর ফাইন্ড এনফোর, এনফোর ফ্লিপ ও ওয়ানপ্লাস ওপেন টু বাজারে আসতে পারে। চলতি বছরের শুরুতে চীনের বাজারে ফাইন্ড এক্স সেভেন ও এক্সসেভেন আল্ট্রা উন্মোচন করেছে অপো। বাজারসংশ্লিষ্টদের প্রত্যাশা, মার্চে হয়তো চীনের বাজারে টু-ওয়ে স্যাটেলাইট কানেক্টিভিটি যুক্ত এক্স সেভেন আল্ট্রা আনতে পারে কোম্পানিটি।

অন্যদিকে চীনা বাজারের জন্য অপো কে টুয়েলভ ও রেনো টুয়েলভ সিরিজে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসর ব্যবহার করতে পারে কোম্পানিটি। এছাড়া ভারতের বাজারে আগামী সপ্তাহে অপো এফ টুয়েন্টি ফাইভ প্রো ফাইভজি আসতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ