ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

বিদেশি সোশ্যাল মিডিয়ার বুস্টিং বন্ধে আলো দেখাবে দেশীয় নিউটিউ ডটকম

সোশ্যাল মিডিয়া এখন আর শুধু বিনোদন আর গল্প করার প্ল্যাটফর্ম না৷ যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, লেখাপড়া, পণ্যের প্রচার-প্রসারসহ জীবনের নানান কাজে সোশ্যাল মিডিয়া দারুণভাবে প্রভাব ফেলে৷ আর মুদ্রার উল্টাপিঠেও কম বিড়ম্বনা নেই৷ রাষ্ট্রীয় অনুশাসনও ছাড়া রয়েছে প্ল্যাটফর্মগুলো নিজস্ব আইন, যা মাঝেমাঝে বাক স্বাধীনতার গলা চিপে ধরে৷ হুটহাট করে ফিচার অন অফ করে, দেশের টাকা ডলারে রূপান্তরিত করে বাইরে নিয়ে যায়৷

গতবছরের প্রথমে ডলার সংকট শুরু হবার পর জুলাই মাসে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের বিজ্ঞাপনী অর্থ নিয়মিত বুঝে না পাওয়ার কারণ দেখিয়ে প্ল্যাটফর্মটিতে ৮০% বাণিজ্যিক বিজ্ঞাপন দেয়া থেকে বিরত রাখে বাংলাদেশকে৷ ফলে বাংলাদেশের সোশ্যাল কমার্স বা ফেসবুকভিত্তিক ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়ে৷ এবছরের শুরুতে এসে ফেসবুক HTTPOOL এর মাধ্যমে সকল প্রকার বিজ্ঞাপন দেয়া থেকে নিষিদ্ধ করে বাংলাদেশেকে, এবং তা অফিসিয়ালি ঘোষণা দিয়েই৷ ফেসবুক বিজ্ঞাপন বন্ধ করা নিয়ে দেশের লাখ লাখ উদ্যোক্তা পড়েছেন বিপাকে৷

এসব সমস্যা আগে থেকে আঁচ করতে পেরে সমাধানের পরিকল্পনা করে নিউটিউ ডটকম নামের শতভাগ দেশীয় একটি কোম্পানি৷ গত বছর নভেম্বরের ১১ তারিখে পরীক্ষামূলকভাবে শুরু করা newtew.com প্ল্যাটফর্মটি নিরলস কাজ করে যাচ্ছে৷ বৈদেশিক মুদ্রার রপ্তানি ঠেকাতে, নিজেদের একটি প্ল্যাটফর্ম স্থিতিশীল করে দেশের প্রায় কোটি উদ্যোক্তার পাশে দাঁড়ানো পরিকল্পনা অনুসারে কাজ করছে নিউটিউ৷

নিউটিউ লিমিটেডের চেয়ারম্যান তারিফ উল ইসলাম কার্জন জানান, “বিদেশী মালিকানাধীন যোগাযোগ মাধ্যমগুলো দেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়, যা আমরা দেশীয় প্ল্যাটফর্ম নিউটিউ এর মাধ্যমে দেশের অর্থ দেশেই রাখতে পারি৷ এতে আমাদের দেশীয় উদ্যোক্তাগনও লাভবান হবে। তাছাড়া বিদেশী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর গ্রাহকসেবাও ভীষণ দুর্বল; নিজেদের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম এই মূহুর্তে খুব গুরুত্বপূর্ণ৷ তাই আমরা গত বছর নিউটিউ ডটকম এর পরীক্ষামূলক সম্প্রচার চালু করি, তারপরই ভীষণ সাড়া পেয়েছি৷ এর ধারাবাহিকতায় আগামী মাসে আমাদের স্বাধীনতার মাসের প্রথমেই আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের প্ল্যাটফর্ম উদ্বোধন করবো৷”

নিউটিউ ডটকমের ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে৷ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে বেশী সুযোগ সুবিধা নিয়ে চালু হয়েছে নিউটিউ৷ সোশ্যাল কমার্স উদ্যোক্তাদের জন্য রয়েছে মার্কেটপ্লেস, সহজেই বুস্টিং করতে পারবেন বিকাশ-নগদের মতো যে কোন এমএফএস কিংবা ব্যাংকের মাধ্যমে৷

সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞগণ জানান, শুধুমাত্র অর্থনৈতিক ব্যাপারেই না, প্রাইভেসীসহ বিভিন্ন কারণে বাংলাদেশের একটি নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকা উচিত৷ সেই হিসেবে নিউটিউ ডটকম দারুণ কাজ করছে৷ রাশিয়া, চায়না, ভারতসহ উন্নত বিশ্বের অনেক দেশেই তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া রয়েছে৷ সেই হিসেবে নিউটিউ ডটকমই হতে পারে, বাংলাদেশের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম৷

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ