ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

চাল, চিনি ও খেজুর আমদানিতে শুল্ক কমাল এনবিআর

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে চাল, চিনি, তেল ও খেজুরে ভ্যাট ও শুল্ক কমিয়েছে সরকার। এর মধ্যে খেজুরে আমদানি শুল্ক ১০ শতাংশ, চালে রেগুলেটরি ডিউটি ২০ শতাংশ, তেলে মূসক পাঁচ শতাংশ ও চিনিতে শুল্ক প্রত্যাহার করেছে রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার পৃথক চার প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে।

গত ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রমজান উপলক্ষ্যে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের ওপর শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রমজানে যাতে এসব পণ্যের সরবরাহ কম না হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ