ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে চান অপু বিশ্বাস

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন দেশের শোবিজের তারকারা। এবার নির্বাচনের প্রার্থী হয়েছেন একাধিক তারকা। যদিও পর্দা থেকে রাজনীতির মাঠে শিল্পীদের নাম লেখানোর ইতিহাস পুরনো। এবার সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম। এবারও মনোনয়ন কিনতে চাই। মনোনয়ন পেলে নারীদের নিয়ে কাজ করতে চাই।’

তিনি আরো বলেন, ‘সবাই জানেন, আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।’

এর আগে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করে অপু বলেছিলেন, ‘এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন।’

বিনোদন জগতের যারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা প্রত্যেকে প্রচারণার প্রথম দিন থেকে শেষ পর্যন্ত নিজ নিজ নির্বাচনি আসনের হাটে, মাঠে, ঘাটে- প্রায় জীবন দিয়ে ফেলেছেন ভোটারদের মন জয় করতে। এবারের নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত অভিনেতা ফেরদৌস আহমেদ। মনোনয়ন পাওয়ার পর থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কেটেছে তার। আর সেই প্রচারণায় হাজির ছিলেন অপু বিশ্বাসও।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ