ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২:০০ পূর্বাহ্ন

বছরজুড়ে শীর্ষে ছিল ইনফিনিক্সের যেসব স্মার্টফোন

২০২৩ সালে বেশকিছু নতুন স্মার্টফোন উন্মোচন করেছে ইনফিনিক্স। ফিচার ও দামের কারণে ডিভাইসগুলো ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তাও পেয়েছে বলে দাবি কোম্পানির। এর মধ্যে রয়েছে নোট ৩০ প্রো, হট ৩০ ও স্মার্ট ৮।

নোট ৩০ প্রো: মিড বাজেটে অলরাউন্ড ফাস্ট চার্জিং নিয়ে গত জুলাইয়ে বাজারে আসে ইনফিনিক্স নোট ৩০ প্রো। এর সঙ্গে রয়েছে ৬৮ ওয়াটের চার্জার। এটি দিয়ে ফোনের ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিকে ৩০ মিনিটে ১ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দেয়া যায়। ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ধারণক্ষমতার নোট ৩০ প্রো স্মার্টফোনটিতে আছে ভেপর-চেম্বার কুলিং টেকনোলজি ও মিডিয়াটেকের হেলিও জি৯৯ প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৩ ও এক্সওএস১৩-এ চালিত সেলফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ১০বিট অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য আছে ১০৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি। এর মূল্য ২৭ হাজার ৯৯৯ টাকা।

হট ৩০: মূলত গেমিংপ্রিয় তরুণদের স্মার্টফোন ইনফিনিক্স হট ৩০। গত এপ্রিলে বাজারে আসার পর ব্যবহারকারীদের কাছে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে বলে কোম্পানি জানিয়েছে। ডিভাইসটিতে ৮ কোরের হেলিও জি৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনে লিঙ্ক-বুমিং নেটওয়ার্ক অপ্টিমাইজেশন থাকায় ওয়াই-ফাই এবং মোবাইল ডাটা ব্যবহার করা যায়। হট ৩০-তে দেয়া হয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার এবং ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, ১০৮০পি রেজল্যুশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬ দশমিক ৭৮ ইঞ্চির ডিসপ্লে। এছাড়া এতে আছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি সংস্করণের দাম ১৩ হাজার ৯৯৯ এবং ৮ জিবি ও ১২৮ জিবি সংস্করণটির দাম ১৬ হাজার ৯৯৯ টাকা।

স্মার্ট ৮: সম্প্রতি বাজারে আসা এ বছরের সর্বশেষ ইনফিনিক্স সেলফোন স্মার্ট ৮। ইউনিসক টি৬০৬ প্রসেসরে চালিত ইনফিনিক্স স্মার্ট ৮-এ আছে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এক্সওএস১৩সহ অ্যান্ড্রয়েড ১৩। এছাড়া এতে রয়েছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ডিভাইসটিতে ১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এর মূল্য ১১ হাজার ৪৯৯ টাকা। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ভার্সনটি ১০ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ