ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন

৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

নির্বাচন বর্জন ও সরকার পতনের একদফা দাবিতে ঘোষিত অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে সারাদেশে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে গণসংযোগ ও লিফলেট বিতরণ। বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর বিরতি দিয়ে আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারাদেশে এ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা দলগুলো।

আজ রবিবার (২৪ ডিসেম্বর) বেলা ৩টার দিকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ