ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১:১৮ পূর্বাহ্ন

গু‌লিস্তানে বাসে আগুন

রাজধানীর গু‌লিস্তা‌নে জিপিও এর সামনে একটি বাসে অগ্নিসংযোগ ক‌রে‌ছে দুর্বৃত্তরা। খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের দু‌টি ইউ‌নিট গি‌য়ে আগুন নেভানোর কাজ কর‌ছে।

মঙ্গলবার দুপুর ১টার দি‌কে আগু‌নের খবর পায় ফায়ার সা‌র্ভিস।

ফায়ার সা‌র্ভিসের ক‌ন্ট্রোল রুম থে‌কে জানা‌নো হয়, আগু‌নের খবর পে‌য়ে দু‌টি ইউ‌নিট ঘটনাস্থ‌লে গি‌য়ে কাজ কর‌ছে। প্রাথ‌মিকভা‌বে হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ