ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩:২১ অপরাহ্ন

ডাচ্-বাংলা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ শনিবার (২৪ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আলোচ্য সময়ে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১২৯ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ১৪৪ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকা।

তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৬৪ পয়সা।

চলতি হিসাববছরের ৯ মাসে (জানুয়ারি’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ২৯ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৬ টাকা ১১ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২০ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৪ টাকা ৭৮ পয়সা। এর আগের বছরে একই সময়ে ছিলো ৪৮ টাকা ০৬ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ