ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন

পর্ষদ সভা করবে বিডিকম অনলাইন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডিকম অনলাইন লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৬ অক্টোবর দুপুর ২টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ