ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে সোনালী পেপার

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৫৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ডিএসইতে সোনালী পেপারের ৪ লাখ ৯২ হাজার ৭৮৩টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৩০ কোটি ৫২ লাখ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের আজ ২৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তৃতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৪ লাখ টাকার।

জেমিনি সি ফুডের আজ ১৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এমারেল্ড অয়েলের লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ১৪ কোটি ৮৩ লাখ টাকা।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ দশে থাকা অপর কোম্পানিগুলো হচ্ছে- লিবরা ইনফিউশন, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ