ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ২:৪১ অপরাহ্ন

কেজিতে ৪০০-৫০০ টাকা বেড়েছে এলাচের দাম

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে এলাচের দাম বাড়ছেই। দুই মাসের ব্যবধানে মসলাপণ্যটির দাম কেজিপ্রতি বেড়েছে ৪০০-৫০০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, দেশে এলাচের চাহিদার সিংহভাগই আমদানিনির্ভর। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে।

আবার দেশে রিজার্ভ দ্রুত কমে যাওয়ায় এলসি খুলতে বিড়ম্বনায় পড়ছেন ব্যবসায়ীরা। পাশাপাশি ডলারের বিনিময় মূল্য বেড়ে যাওয়ায় আমদানি ব্যয়ও বেড়েছে আগের চেয়ে বেশি। এসব কারণে চাহিদার তুলনায় আমদানি কমায় অব্যাহত দাম বাড়ছে পণ্যটির।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ