ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

ফরচুন সুজের বোর্ড সভা স্থগিত

অনিবার্য কারণবশত পরিচালনা পর্ষদ সভা স্থগিত করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ফরচুন সুজ লিমিটেডের বোর্ড সভা ২২ অক্টোবর, বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভা স্থগিত করা হয়েছে। উক্ত সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

তবে স্থগিতকৃত সভার নতুন তারিখ পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন