ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

ক্রিমিয়ার কাছে ইউক্রেনের ২০ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

ক্রিমিয়া উপদ্বীপের কাছে ইউক্রেনের ২০টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। তবে এতে কেউ হতাহত হয়নি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেয়া এক পোস্টে জানিয়েছে, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৪টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া ইলেকট্রনিক উপায়ে আরও ছয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

এদিকে শুক্রবার মস্কোর কর্মকর্তারা রাজধানীমুখী একটি ড্রোন ধ্বংসের দাবি করেছেন। সম্প্রতি মস্কোতে ইউক্রেনীয় ড্রোন হামলা বেড়েছে। এটি ছিল এ ধরনের সর্বশেষ প্রচেষ্টা।

এর আগে জুলাই মাসে ক্রিমিয়ায় হামলা চালিয়ে গোলাবারুদের একটি ডিপো উড়িয়ে দেয় ইউক্রেন। এছাড়া রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে সংযোগকারী সেতুও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কো বলছে, ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্রদের রুশ ভূখণ্ডে চালানো প্রতিটি হামলার জবাব দেয়া হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ