ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ২০

পাকিস্তানের সিরহারি রেলওয়ে স্টেশনের কাছে হাজারা এক্সপ্রেসের প্রায় ১০টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও অনেকে।

ট্রেনটি আজ রবিবার (৬ আগস্ট) করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। সিরহারি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে।
জিও নিউজের প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানের শাহজাদপুর ও নাওয়াবশা স্টেশনের মাঝামাঝি ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে উদ্ধারকারী দল। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে জরুরি বিভাগ।

সূত্র: জিও নিউজ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ