ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন

লাফার্জ হোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচিত প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় বা ইপিএস (Consolidated EPS) হয়েছে ০.৫৬ টাকা। অন্যদিকে গত বছরের একই সময়ে ইপিএস ছিল.০.৩৩ পয়সা।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২০-সেপ্টেম্বর’২০) সমন্বিতভাবে লাফার্জহোলসিমের ইপিএস হয়েছে ১.২৯ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১.০১ টাকা।

তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২.৭০ টাকা, যা গত বছরের একই সময়ে ২.০৫ টাকা।

৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে লাফার্জহোলসিমের শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য বা এনএভিপিএস ছিল ১৪.৪০ টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন