ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ৪:০৪ পূর্বাহ্ন

পাকিস্তানে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪২ জন। রোববার নবাবশাহের কাছে মেহরান হাইওয়েতে এই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর জানানো হয়।

মৃতুর বিষয়টি নিশ্চিত করে বেনজিরাবাদ পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজিপি) মোহাম্মদ ইউনিস চান্দিও বলেন, আহতদের পিপলস ইউনিভার্সিটি অব মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

ডিআইজিপি জানান, বোরবার ভোর ৪টার দিকে দাউর বান্ধি রোডে দুর্ঘটনাটি ঘটে। করাচি ও পেশোয়ার থেকে আসা দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ির গতি বেশি হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পরে মেহরান হাইওয়ে যান চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়। যানবাহনগুলোকে জাতীয় সড়কের দিকে ঘুরিয়ে দেয়া হয়।

এর আগে, চলতি মাসের শুরুতে ইসলামাবাদ-লাহোর মহাসড়কে বাস উল্টে নারী-শিশুসহ ১৩ জন নিহত হয়। আহত হয়েছিলেন ৩১ জন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ