ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ২:৫৬ পূর্বাহ্ন

ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত

ইউক্রেনের কৃষ্ণ সাগরের বন্দর শহর ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছে অন্তত ডজন খানেক মানুষ। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

ইউক্রেনের সামরিক বাহিনীর দক্ষিণ কমান্ড জানান, শহরটিতে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। যদিও এর আগে দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানিয়েছিলো সামরিক বাহিনী।

দক্ষিণ কমান্ড জানায়, বিমান হামলা এবং বিস্ফোরণের ফলে, ব্যবসা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক ভবন, শহরের কেন্দ্রস্থলে খাদ্য প্রতিষ্ঠান এবং দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ধ্বংসাবশেষের মধ্যে থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসাবশেষের নিচে লোক আটকে থাকতে পারে বলে ধারণা করছে সামরিক বাহিনী।

এর আগে মঙ্গলবার ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভি রিহতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত ১০ জন নিহত এবং আহত হন ২৮ জন। এদিকে ইউক্রেনকে নতুন করে আরও ৩২৫ মিলিয়ন মার্কিন ডালারের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্যাকেজের মধ্যে আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধির সরঞ্জামসহ ট্যাংক-বিধ্বংসী অস্ত্রও রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ