আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি’র একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান) এর ২০তম বার্ষিক সাধারণ সভা আজ ১০ অক্টোবর অনলাইন ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান ড. মজিব উদ্দিন আহমদ উক্ত সভায় সভাপতিত্ব করেন। এছাড়া কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. আহমেদুর রহমান এবং অন্যান্য পরিচালক ও শেয়ার মালিকগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানির ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক হিসাব অনুমোদিত হয়। ২০১৯-২০২০ অর্থবছরে কোম্পানি ৪৩.৫২ কোটি টাকা নীট মুনাফা অর্জন করেছে ফলে কোম্পানির ১০০.০০ টাকা অভিহিত মূল্যের শেয়ার প্রতি আয় হয়েছে ১১০.৫৩ টাকা।
সভায় কোম্পানির শেয়ার মালিকগণ ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ৫০% (অন্তর্বর্তীকালীন ৪০% সহ) নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।



















