ঢাকা, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

করোনা ভাইরাস নিয়ে এবার নতুন তথ্য দিলো চীন

করোনাভাইরাস সংক্রমণ নিয়ে সারা বিশ্বে কোণঠাসা চীন। এবার নতুন তত্ত্ব দাড় করানোর করার চেষ্টা করল বেজিং। চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র হুয়া চুনিংয়ের দাবি,উহানের করোনা সংক্রমণের অনেক আগেই বিশ্বের বিভিন্ন প্রান্তে এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়েছিল। তবে উহানই প্রথম এটা নিয়ে রিপোর্ট করেছিল।

গত বছরের শেষের দিক থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। চীনের উহান প্রদেশে প্রথম এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সেখানকার সামুদ্রিক বাজার থেকে এই রোগ ছড়িয়েছিল বলে দাবি করেছিল চীন। এদিনও সেই দাবিতে অনড় থেকেছে তারা।

বেজিংয়ের সাংবাদিক বৈঠকে হুয়া দাবি করেন, চীনের উপর দোষ চাপাচ্ছে গোটা দুনিয়া। অথচ করোনা সংক্রমণ ইউহান থেকে ছড়ায়নি। তার দাবি, ইউহান যখন মারণ ভাইরাসের খবর দিয়েছিল তার আগেই বিশ্বের বিভিন্ন প্রান্তে সংক্রমণ ছড়িয়েছে। নিজেদের পিঠ চাপড়ে হুয়ার মন্তব্য, চীন তো ভাইরাসকে চিহ্নিত করে সঠিক খবর সামনে এনেছিল।

চীনে করোনাভাইরাসের জিনের গঠন বিন্যাস পরীক্ষা করা হয়েছে। তাতেই এই প্রমাণ মিলেছে বলে খবর। হুয়া জানিয়েছেন, ভাইরাসের জিনোম বিশ্লেষণ করে বোঝা গিয়েছে, উহান থেকে নাকি এই ভাইরাল স্ট্রেন ছড়ায়নি। তাদের আরো দাবি, চীন সবচেয়ে আগে করোনাভাইরাসের জিনের গঠন সামনে এনেছিল। তার মানে এই নয় যে, ভাইরাস চীন থেকেই ছড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি উড়িয়ে চীনা পররাষ্ট্র মুখপাত্র হুয়া বলেছেন, ইউহানের বায়োসেফটি ল্যাবরেটরি থেকে ভাইরাস ছড়ানোর খবর রটেছে। সেটা একেবারেই সঠিক নয়। যুক্তরাষ্ট্র এই ভুয়া খবর ছড়িয়েছে সারা বিশ্বে। বলা হয়েছে, চীনের ওয়েট মার্কেট থেকে ভাইরাস নাকি বাদুড় ও প্যাঙ্গোলিনের মারফৎ ছড়িয়ে পড়েছে। এই তথ্যও ভুল বলে দাবি করেছেন হুয়া। যা দেখে ওয়াকিবহাল মহলের দাবি, করোনা সংক্রমণকে কেন্দ্র করে গোটা বিশ্বে কোণঠাসা চীন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন