ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

জবাব দিতে আদালত থেকে সময় নিলেন শাকিব খান

গত ৩০ এপ্রিল আদালতে শাকিব খানের বিরুদ্ধে মানহানির মামলা করেন প্রযোজক রহমত উল্লাহ। মামলায় মানহানির অভিযোগ এনে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তিনি। নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের মামলা করতে গিয়ে তাকে ভ্যাটসহ সর্বোচ্চ ৫৭ হাজার টাকা কোর্ট ফি জমা দিতে হয়েছে।

এদিকে মানহানির অভিযোগের মামলায় জবাব দাখিল করেননি বিবাদী শাকিব খান। গতকাল সোমবার (১৫ মে) শাকিব খানের পক্ষে ক্ষতিপূরণ দাবির বিষয়ে জবাব দাখিলের দিন ধার্য ছিল।

তবে তার আইনজীবী জবাব দাখিলে সময় আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক আগামী ৫ জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে সংবাদমাধ্যমে দেওয়া বিভিন্ন বক্তব্যে প্রযোজক রহমত উল্লাহকে বাটপার-প্রতারক ও আপত্তিকর মন্তব্য করেন শাকিব খান। সেই প্রেক্ষিতে রহমত উল্লাহর পক্ষে তার আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠান শাকিবকে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ