ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ২:৫৪ অপরাহ্ন

ইমরান খানের দলে যোগ দিলেন পাক অভিনেত্রী আজেকাহ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের দলে যোগ দিলেন দেশটির খ্যাতনামা মডেল ও অভিনেত্রী আজেকাহ ড্যানিয়েল।

রোববার (৭ মে) এক টুইটবার্তায় তিনি পিটিআইয়ে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন।

টুইটবার্তায় অভিনেত্রী আজেকাহ বলেন, অবশেষে দেশের জন্য আমি পিটিআইয়ের রাজনীতির সঙ্গে যুক্ত হলাম। সিন্ধুপ্রদেশের পিটিআইপ্রধান আলী হ্য়দার জাইদির হাত ধরে আমি এ দলে যোগ দিলাম।

দেশকে বাঁচাতে হলে আমাদের উচিত ইমরান খানের হাতকে আরও শক্তিশালী করা। পরে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পিটিআইয়ে যোগ দেয়ার একাধিক ছবি পোস্ট করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ