ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ৫:০৯ পূর্বাহ্ন

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রোমানিয়া

এবার ভূম্পিকম্পে কাঁপল ইউরোপের দেশ রোমানিয়া। মঙ্গলবার দেশটিতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ বুলগেরিয়া এবং সার্বিয়ায়ও। ইউরোপ ও ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যালোচনা কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।

ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রোমানিয়ার দ্রোবেতা-তুরনু সেভেরিনের ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৮ দশমিক ৪৫ মাইল)।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ভূমিকম্পে ভবনগুলো কেঁপে ওঠে। এ সময় আতঙ্কিত হয়ে পড়ে লোকজন। অনেকেই ভবন থেকে দ্রুত বেরিয়ে যান। তবে এ ঘটনায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোমানিয়া বেশ কয়েকটি সিসমিক ফল্টের ওপর অবস্থিত। এ কারণে দেশটিকে উচ্চ ভূমিকম্পের সম্ভাবনার অঞ্চল বলে থাকেন বিশেষজ্ঞরা।

দক্ষিণ-পূর্ব ইউরোপের বৃহত্তম দেশ রোমানিয়ায় ১৯৭৭ সালের ৪ মার্চ শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ভ্রান্সিয়া ফল্টে অবস্থিত দেশটির রাজধানী বুখারেস্টে সে সময় মারা গিয়েছিলেন ১ হাজার ৫৭০ জন। আহত হয় ১১ হাজারের বেশি মানুষ। সূত্র: রয়টার্স

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ