ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

পেরুতে সরকারবিরোধী বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১৭

পেরুর দক্ষিণাঞ্চলীয় পুনো অঞ্চলের টিটিকাকা হ্রদের তীরে অবস্থিত শহর জুলিয়াকাতে পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। দেশটির মানবাধিকার অফিস সোমবার বলেছে, আগাম নির্বাচন এবং কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নেয় হাজারও মানুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিভি পেরু জানিয়েছে, সংঘর্ষে এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে, তাদের মধ্যে দুই জন কিশোরও রয়েছে। এছাড়াও ৬৮ জন আহত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়।

পুনোর আঞ্চলিক স্বাস্থ্য পরিচালক, ইসমায়েল কর্নেজো স্থানীয় রেডিও স্টেশন আরপিপিকে বলেছেন, কিছু মৃতদেহ গুলির ক্ষত ছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হেনরি রেবাজা বলেছেন, জুলিয়াকার বিমানবন্দর থেকে ২৮ জন আহত পুলিশ কর্মকর্তাকে সরিয়ে নেয়া সম্ভব হচ্ছে না।

পেরুর প্রধানমন্ত্রী আলবার্তো ওতারোলা বলেছেন, হাজার হাজার বিক্ষোভকারী একটি পুলিশ স্টেশনসহ বিমানবন্দরে আক্রমণের চেষ্টা করেছিল।

ডিসেম্বরের শুরুতে কাস্তিলোকে অপসারণ এবং গ্রেপ্তার করার পরপরই বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সর্বশেষ হতাহত নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে মৃতের সংখ্যা ৩৯ এ দাড়িঁয়েছে। ক্যাস্টিলোকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ১৮ মাস কারাদণ্ড দেয়া হয়েছে, যা তিনি অস্বীকার করেছেন।

পেরুর মানবাধিকার কার্যালয়, পুলিশকে বল প্রয়োগে এবং মৃত্যুর তদন্তের জন্য আন্তর্জাতিক মান মেনে চলার আহ্বান জানিয়েছে, যেখানে বিক্ষোভকারীদের সম্পত্তি আক্রমণ করা বা অ্যাম্বুলেন্স চলাচলে বাধা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

আন্তঃআমেরিকান কমিশন অন হিউম্যান রাইটস বলেছে যে তারা বুধবার থেকে শুক্রবার পেরু সফর করবে, পরিস্থিতি মূল্যায়ন করতে লিমা এবং অন্যান্য শহর পরিদর্শন করবে।

সূত্র: রয়টার্স

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ