সদ্যই মুক্তি পেয়েছে ওয়েব সিনেমা ‘মায়াশালিক’, যেখানে প্রথমবারের মত পর্দায় জুটি বেঁধে হাজির হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া আয়মান। মুক্তির পর অল্প সময়েই দর্শক সাড়া ফেলেছে জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন পরিচালিত এ সিনেমা।
শুধু তাই নয়, দর্শক প্রশংসার পাশাপাশি ওটিটিতে ইতিমধ্যে রেকর্ডও গড়ে ফেলেছে এটি। মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যে সিনেমাটির ওয়াচটাইম ভিউ হয়েছে ১৮ লাখেরও বেশি, যা প্লাটফর্মটির অন্য কোন কনটেন্টে হয়নি। এমন সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক থেকে শুরু করে কলাকুশলী সবাই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটি নিয়ে নানারকম প্রশংসা ভাসছে। সিনেমাটি দেখার পর তা নিয়ে মন্তব্য করেছেন চিত্রনায়ক চিত্রনায়ক আরিফিন শুভ, সিয়াম আহমেদ, মেহজাবীন চৌধুরী, আজিজুল হাকিম, জিনাত হাকিমসহ আরও অনেকেই।
জাহান সুলতানার গল্পে সাইন্স ফিকশনের সঙ্গে রোমান্টিক ফ্যান্টাসির মিশেলে রহস্যে ঘেরা এ সিনেমায় অপূর্ব ও সাদিয়া ছাড়া আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।



















