ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন

পাঞ্জাবে ইমরানের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পিএমএল-এন ও পিপিপির অনাস্থা প্রস্তাব

পাকিস্তানের রাজনীতিতে নতুন সমীকরণের সৃষ্টি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাঞ্জাব পরিষদ ভেঙে দেয়ার ঘোষণার পর সোমবার পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহির বিরুদ্ধে প্রাদেশিক পরিষদে অনাস্থা প্রস্তাব এনেছে।

ইমরান খান শনিবার জানিয়েছিলেন, তিনি ২৩ ডিসেম্বর (শুক্রবার) তার দল পিটিআইয়ের নেতৃত্বাধীন পাঞ্জাব ও খাইবার পাকতুনখাওয়া প্রাদেশিক পরিষদ দুটি ভেঙে দেয়ার পরিকল্পনা করছেন।

এই প্রেক্ষাপটে যৌথ বিরোধী দল পিএমএল-এন ও পিপিপি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পিপিপি কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি এবং পিএমএল-কিউ সভাপতি চৌধুরী সুজাত হোসেনের মধ্যে কয়েক দফা বৈঠকের পর তারা প্রাদেশিক পরিষদে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেন।

পাঞ্জাবের গভর্নর বালিগ-উর-রহমান আগামী বুধবার প্রাদেশিক পরিষদের গুরুত্বপূর্ণ অধিবেশন ডেকেছেন।সূত্র : জিও নিউজ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ