ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

টিমসে যুক্ত হলো গেমস ফর ওয়ার্ক

টিমসে গেমস ফর ওয়ার্ক নামের নতুন অ্যাপ যুক্ত করেছে মাইক্রোসফট। এর মাধ্যমে ব্যবহারকারীরা একত্রে মাল্টিপ্লেয়ার ক্যাজুয়াল গেম খেলতে পারবে। নতুন অ্যাপের মাধ্যমে ২৫০ জন খেলোয়াড় একত্রে মাইক্রোসফট সলিটেয়ার, মাইনসউইপার, মাইক্রোসফট আইসব্রেকারস ও ওয়ার্ডামেন্ট গেম খেলতে পারবে।

মাইক্রোসফট জানায়, সহকর্মীরা যাতে ভার্চুয়াল অফিস সেটআপে কাজে বিরতি দিয়ে পুনরায় নিজেদের উজ্জীবিত করতে পারে, সেজন্য অ্যাপটি যুক্ত করা হলো। অ্যাপটির উন্নয়নে টিমের সদস্যরা মাইক্রোসফট ক্যাজুয়াল গেমস ও এক্সবক্স গেম স্টুডিওজ বিভাগের সঙ্গে কাজ করেছে। গ্যাজেটস নাউ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ