ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ব্লুটুথ কলিংসহ ফায়ার বোল্টের নতুন স্মার্টওয়াচ রিং প্লাস

ভারতের বাজারে সম্প্রতি নতুন স্মার্টওয়াচ রিং প্লাস উন্মোচন করেছে এআইওটি ব্র্যান্ড ফায়ার বোল্ট। নতুন স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৯১ ইঞ্চির ডিসপ্লে ছাড়াও ১০০-এর বেশি স্পোর্টস মোড রয়েছে। উন্মোচনের পর প্রথমবারের মতো অনলাইনে ডিভাইসটির বিক্রি শুরু হলো। খবর গিজমোচায়না।

ফায়ার বোল্ট রিং প্লাস স্মার্টওয়াচে একটি বর্গাকৃতির ডায়াল ও ডান দিকে ওপরে ক্ল্যাসিক ক্রাউন ডিজাইনের বাটন রয়েছে। এটি দেখতে অনেকটা অ্যাপল ওয়াচের মতো। গ্যাজেটটিতে ১ দশমিক ৯১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যার রেজল্যুশন ২৪০–২৮০ পিক্সেল। এতে টেক্সারড স্ট্র্যাপ রয়েছে এবং স্মার্টওয়াচটি পানির নিচে পাঁচ মিটার পর্যন্ত সুরক্ষা দেবে।

ফায়ার বোল্ট রিং প্লাস স্মার্টওয়াচে একটি হার্টরেট মনিটর, এসপিওটু বা রক্সে অক্সিজেন পরিমাপক সেন্সর, স্লিপ ট্র্যাকার ও নারীদের স্বাস্থ্য সুরক্ষা ফিচার রয়েছে। এতে হাইড্রেশন বা পানি পানের প্রয়োজনীয়তার কথা জানানোর পাশাপাশি আসন্ন কোনো অসুখের বিষয়ে জানানোর ফিচারও রয়েছে। ওয়্যারেবল প্রযুক্তির সহায়তায় ডিভাইসটিতে বাস্কেটবল, ফুটবল, ক্লাইম্বিং, টেনিসসহ ১০০-এর বেশি স্পোর্টস মোড রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ