ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

মহাকাশে রেকর্ড ৯০৮ দিন কাটিয়ে পৃথিবীর মাটিতে

একটি মনুষ্যবিহীন মার্কিন সামরিক মহাকাশযান ষষ্ঠ মিশনে ৯০৮ দিন কক্ষপথে কাটিয়ে রেকর্ড করেছে। বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত যানটি গতকাল শনিবার ভোরে অবতরণ করে। খবর এপি।

সৌরচালিত এক্স-৩৭বি নামের যানাটি নাসার কেনেডি স্পেস সেন্টারে অবতরণ করে। যার আগের মিশন ৭৮০ দিন স্থায়ী হয়েছিল।

বাহনটি নির্মাণকারী সংস্থা বোয়িংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্টে জিম চিল্টন বলেন, ২০১০ সালে এক্স-৩৭বি প্রথম উৎক্ষেপণ হয়। এবার রেকর্ড ভেঙে দিয়েছে।

দ্রুত পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে নতুন মহাকাশ প্রযুক্তি যুক্তরাষ্ট্রকে অতুলনীয় ক্ষমতা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মহাকাশ অভিযানের প্রধান জেনারেল চান্স সল্টজম্যান বলেছেন, মিশনটি মহাকাশ অনুসন্ধানে বিমানবাহিনীর গুরুত্ব ও অংশীদারের পাশাপাশি মহাকাশে কম খরচে প্রবেশাধিকার সম্প্রসারণের ওপর আলোকপাত করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ