ইউটিউবের সংক্ষিপ্ত ভিডিও শর্টস এখন টিভিতেও চলবে। কয়েক সপ্তাহের মধ্যেই এ ফিচার চালু হতে পারে। ২০১৯-পরবর্তী সময়ে যেসব টিভি বাজারে এসেছে সেগুলোয় এ ফিচার চলবে।
সাম্প্রতিক এক ভিডিওতে ইউটিউব এ ইঙ্গিত দিয়েছে, পুরনো মডেলের টিভিতেও শর্টস দেখা যাবে, তবে তা পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হবে কিনা সে বিষয়ে ইউটিউব সুনির্দিষ্টভাবে কিছু জানায় নি। এনগ্যাজেট


















