জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার তাদের সাইটে ব্যবহূত আইকনগুলো নতুন রূপে প্রকাশ করতে যাচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে ডিজাইন পরিবর্তনের ছবিসহ পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন প্রকাশিত আইকনগুলো আগের তুলনায় কিছুটা মোটা লাইন ব্যবহার করা হয়েছে এবং সব আইকনই কিছুটা কৌণিক আকৃতির। খবর দ্য ভার্জ। টুইটার একটি পোস্টে জানিয়েছে, লক্ষ্য ছিল আইকনগুলোর একটি সমন্বিত সেট তৈরি করা, যা অবয়ব ও স্টাইলে আরো আকর্ষণীয় হবে। টুইটারের পোস্টটি থেকে আইকনে কী ধরনের পরিবর্তন হয়েছে অর্থাৎ আগে কেমন ছিল এবং বর্তমানে কেমন হয়েছে এ দুই-ই দেখা যাচ্ছে।


















