ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ন

ফ্রান্স, তুরস্ক ও যুক্তরাজ্যের সাথে ইউক্রেন নিয়ে রাশিয়ার আলোচনা

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু গতকাল রবিবার (২৩ অক্টোবর) যুক্তরাজ্য, ফ্রান্স ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন। এ সময়ে তারা ইউক্রেন নিয়ে আলোচনা করেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

মন্ত্রণালয় আরো বলছে, ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়েন লেকুর্নুর সাথে ইউক্রেন পরিস্থিতি যে আবারো অনিয়ন্ত্রিত তীব্র সংঘাতের দিকে যাচ্ছে তা নিয়ে আলোচনা হয়েছে।

রুশ মন্ত্রণালয় আরো জানিয়েছে, শুইগু তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার ও ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সাথে ফোনে কথা বলেছেন।

এদিকে গত শুক্রবার (২১ অক্টোবর) শুইগু ব্যতিক্রমীভাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সাথেও ফোনে কথা বলেছেন। এ সময়ে তাদের মধ্যে ইউক্রেন নিয়েই আলোচনা হয়েছে বলে উভয়পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এই দুই মন্ত্রীর এটি ছিল দ্বিতীয় ফোনালাপ। মে মাসে একবার উভয়ের মধ্যে টেলিফোনে কথা হয়েছিল। সে সময়ে অস্টিন অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্যে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ