ম্যাক ব্যবহারকারীদের জন্য ব্রাউজিং অ্যাপের বেটা ভার্সন উন্মুক্ত করেছে নিরাপত্তাভিত্তিক অনলাইন ব্রাউজার ডাকডাকগো। প্লাটফর্মের তথ্যানুযায়ী, ম্যাক ব্যবহারকারীদের জন্য ডাকডাকগো বিল্টইন নিরাপত্তা সেবা দেয়। খবর আইএএনএস।
ব্যবহারকারী যখন ব্রাউজ করবে তখন সেটি হিস্ট্রি, ক্যাশ ডাটা ডিলিটের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে। এক ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি জানায়, ম্যাকের জন্য ডাকডাকগো ব্রাউজারে যে নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে সেটি গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা দেবে। ক্রোমের তুলনায় ম্যাকের ডাকডাকগো ৬০ শতাংশ কম তথ্য ব্যবহার করে।
নতুন ফিচারটি ডাক প্লেয়ারের মাধ্যমে ব্যবহারকারীদের ইউটিউবে বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার অভিজ্ঞতা দেয়। এটি তাদের টার্গেটেড বিজ্ঞাপন ও কুকিজ থেকে সুরক্ষিত রাখে। এছাড়া ব্রাউজিংয়ের সময় এটি ইনভেসিভ বিজ্ঞাপন থেকেও সুরক্ষা দেয়।


















