ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

আইওএস ১৬-এর ভিপিএন অ্যাপে ত্রুটি

মে মাসের কোনো এক সময়ে একজন নিরাপত্তা বিশেষজ্ঞ জানিয়েছিলেন যে, আইফোনের ভিপিএন অ্যাপ থেকে ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়। তবে সে সময় অ্যাপল সেটি পাত্তা দেয়নি এবং কোনো প্রতিরোধ ব্যবস্থা নেয়নি। এর কয়েক মাসের মধ্যেই সম্প্রতি আইওএসে ভিপিএন ব্যবহারের সময় ত্রুটি পাওয়া গেছে। খবর টেকরাডার।

ত্রুটির সন্ধান পাওয়ায় বর্তমানে ব্যবহারকারীদের তথ্য আসলেই হুমকির মুখে রয়েছে। অন্য এক বিশেষজ্ঞ সম্প্রতি আবিষ্কার করেছেন যে হেলথ ও ওয়ালেট ছাড়াও অ্যাপলের অ্যাপ ভিপিএন টানেলের বাইরে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য পাঠায়। তবে এক্ষেত্রে ভিপিএন অ্যাপ দায়ী নয়।

১২ অক্টোবর এক টুইটবার্তায় ডেভেলপার ও নিরাপত্তা গবেষক টমি মিস্ক বলেন, আইওএস ১৬ অ্যাপল সার্ভিসের বাইরে অন্য একটি কার্যকর ভিপিএন টানেলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে। আমরা এর প্রমাণ পেয়েছি। সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে এটি ডিএনএস রিকোয়েস্ট ফাঁস করে দেয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ