অ্যান্ড্রয়েড ট্যাবলেট ও আইপ্যাডে শিগগিরই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটির অ্যান্ড্রয়েড, আইওএস, কম্পিউটারের ব্যবহারকারীরা দীর্ঘদিন থেকে অপশনটি চালুর আবেদন জানিয়ে আসছে। খবর গিজচায়না।
অন্যদিকে মেটা গ্রুপের মেসেজ সিস্টেম ব্যবহারকারীদের এ সুবিধা দেয়ার জন্য এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছে। তবে ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ট্যাব ও আইপ্যাডে মেসেজিং পরিষেবাটি ব্যবহারের বিষয়ে যে তথ্যপ্রমাণ প্রয়োজন সেটি ধীরে ধীরে প্রকাশ্যে আসছে।
প্রথমত, যেসব ব্যবহারকারী বেটা ভার্সনের জন্য সাইনআপ করেছে তারা পরীক্ষামূলক থাকা অবস্থায় ফিচারটি ব্যবহার করতে পারবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপের যেকোনো নতুন ফিচার সম্পর্কে ওয়াবেটাইনফো প্রথম তথ্য প্রকাশ করে থাকে। অ্যান্ড্রয়েড ট্যাব ও আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহার-সংক্রান্ত তথ্যও তারাই প্রকাশ করে।


















