ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১:৩৩ অপরাহ্ন

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২-এর পুরস্কার বিতরণ

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২-এর পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ হ্যাকাথন একটানা ৩৬ ঘণ্টা চলল।

পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সম্মানিত অতিথি ছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য তানভীর হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর গ্রাউন্ড টিমে যেসব সম্ভাবনাময় তরুণ কাজ করে তাদের মধ্যে আমি আগামীর বাংলাদেশকে খুঁজে পাই। বিশেষত, পঞ্চম শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের মতো প্রতিযোগিতার গুরুত্ব অনস্বীকার্য।

স্বাগত বক্তব্যে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২-এর আহ্বায়ক তানভীর হোসেন খান বলেন, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২-এ এবার দেশের ৯টি শহর থেকে ২ হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছে। সেখান থেকে শীর্ষ ১১০টি প্রকল্পের মধ্যে হাইব্রিড মডেলে শীর্ষ ৫০টি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে ও বাকি ৬০টি প্রকল্প নিয়ে অনলাইনে দুদিনব্যাপী হ্যাকাথন অনুষ্ঠিত হয়।

আইইউবির উপাচার্য বলেন, এর আগে দুই বছর আমাদের দেশের তরুণ প্রতিযোগীরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এবারো আমি আশা করব এ বিজয়ের ধারা অব্যাহত থাকবে। বিশেষত স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গঠনে এ রকম প্রতিযোগিতার বিকল্প নেই বলে আমি মনে করি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ