ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

গ্রাফিকস কার্ডের দাম কমবে না

কম্পিউটারের অন্যতম অনুষঙ্গ গ্রাফিকস কার্ডের দাম সহসাই নাগালের মধ্যে আসবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনশেন হুয়াং। খবর টেকটাইমস।

সম্প্রতি প্রতিষ্ঠানটি আরটিএক্স ৪০৯০ উন্মোচন করেছে। এর একদিন পরেই গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের (জিপিইউ) দামের বিষয়ে তিনি এ কথা জানালেন। কোটাকুর হালনাগাদ প্রতিবেদনের তথ্যানুযায়ী, বিশ্বের অন্যতম জিপিউই উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়ার ধারণা, গ্রাফিকস কার্ডের উচ্চমূল্য আরো বেশকিছু সময় বাজারে থাকবে।

সংবাদমাধ্যমটি জানায়, কেউ কেউ শিগগিরই গ্রাফিকস কার্ডের দাম কমার বিষয়ে আশা প্রকাশ করছেন। বিশেষ করে ক্রিপ্টো মাইনিং উল্লেখযোগ্য হারে কমে আসায় এ ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এর পর পরই গ্রাফিকস কার্ডের স্টক স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এনভিডিয়ার সিইও হুয়াং ভিন্ন মত দিয়েছেন। তার মতে, সামনের দিনগুলোয়ও দাম চড়া থাকবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ